ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ads

করোনা ভাইরাসের মতো হামও নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে বেশি সংক্রমিত ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।


তিনি আরও জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। যেসব শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা গ্রহণ করেছে, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে। একাধিকবার এই টিকা গ্রহণ করলে শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতার ঝুঁকি নেই বলেও তিনি উল্লেখ করেন।


হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের চিকিৎসকরা করোনার মতোই হাম পরিস্থিতিও সফলভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন।”


এছাড়া, টিকাদান কর্মসূচির পাশাপাশি অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page